খুলনার দিঘলিয়ায় দুর্বৃত্তদের হাম লায় যুবদল নেতা মো. মুরাদ খাঁ নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার সেনহাটি ইউনিয়নের বকশি বাড়ি কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।

\r\n

মুরাদ খাঁ সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় মুনসুর খাঁর ছেলে।

\r\n

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবির সিদ্দিকী শুভ্র জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদসহ ৪–৫ জন তার ওপর হামলা চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আত্মরক্ষায় মুরাদ বক্সিবাড়ি মসজিদ সংলগ্ন একটি দোকানে আশ্রয় নেন। হামলাকারীরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে ধা রা লো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কে টে দেয়।

\r\n

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

\r\n

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর খুলনা জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা জেনেছেন। তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

\r\n

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।